ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিট দায়ের করেছেন বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আবু সাঈদ বিশ্বাস। এই আবেদনের প্রেেিত গত ১৫ সেপ্টেম্বর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্টের ডিভিশনের বিচারপতি মো. খায়রুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে ঘঠিত বেঞ্চ একটি রুলিং আদেশ দেন। রুলিং আদেশে বিবাদিদের আগামী ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। রিট পিশিনের বিবাদি করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, একই মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ও পরিচালক ট্রেড অরগাইনেশন, ঝিনাইদহ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, ঝিনাইদহ পুলিশ সুপার ও ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জকে। জানা গেছে, গত ২৯ আগস্ট ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি উপস্থিত হয়ে দ্বন্দ্ব নিরসনে সমিতির সদস্যদের নিয়ে আলোচনা সভা করেন। পরে সবার মতামতের ভিত্তিতে রোকনুজ্জামান রানু সভাপতি ও আবু সাঈদ বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সময় ১৮ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর গঠিত মালিক সমিতির নির্বাচন কমিশনারের অনুরোধে নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি। এই অবস্থায় বিষয়টি নিয়ে একটি মহল কমিটি গঠনকে অগণতান্ত্রিক বলে অভিযোগ তুললে পরিস্থিতিতি নিয়ন্ত্রণে ঝিনাইদহের জেলা প্রশাসক মালিক সমিতির প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রনালয়ে সুপারিশ করে একটি চিঠি পাঠান । এরপর গত ১০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক অতিরিক্ত সচিব ড.মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি আদেশে প্রশাসক নিয়োগের অনুমোদন দেন। পরে ওই কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাস হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, যেহেতু হা,কোর্ট কোনো স্টে আদেশ দেননি সেহেতু আইননুযায়ী বর্তমানে বাস ও মিনিবাস মালিক সমিতির পরিচালনার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক ড.মো. জাহাঙ্গীর আলম কর্তৃক নিয়োজিত প্রশাসক। উনার নির্দেশ ও পরামর্শে হাইকোর্টের দেওয়া সময়সীমার মধ্যে রিটের যথাযত জবাব প্রদান করা হবে বলে জেলা প্রশাসক জানান।

ভাগ