মোংলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় উপমন্ত্রী

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সফলতা অর্জনে পরিবেশ-স্বাস্থ্য ও শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলা অফিসার্স কাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ কথা বলেন তিনি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবেতেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের স্বাস্থ্য বিধি অনুসরণসহ নানা দিক নির্দেশনা প্রদান করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার । এ সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারসহ ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর এবং স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ভাগ