সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৬ যুবককে আটক করে বুধবার। আটক যুবকদের ডোপ টেস্ট করে ১৫ জনের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। পুলিশ সূত্র জানায়, বুধবার বিকালে কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। সাতীরা জেলার বিভিন্ন থানা, পার্শ্ববর্তী জেলা যশোর ও খুলনার মাদকসেবীরা কলারোয়া থানার সীমান্তবর্তী এলাকা কেড়াগাছী, সোনাবাড়িয়া, চন্দনপুরসহ জালালাবাদ ও ঝিকড়া এলাকায় এসে মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাহ্যিক লণ বিবেচনায় এবং উপস্থিত ডাক্তারের পরামর্শে মোট ২৬ জনকে মাদকসেবী সন্দেহে ডোপ টেস্টের জন্য সাতীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডোপ টেস্ট শেষে ১৫ জনের পজিটিভ এবং ১১ জনের নেগেটিভ রিপোর্ট আসে।




