বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট জেলায় এ পর্যন্ত ৯৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২২ জন। সুস্থ হয়েছেন ৯৩২ জন। বাকি ২৫ জন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় বাগেরহাটে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার দাস বলেন, গত ২৪ ঘন্টায় বাগেরহাটে নতুন কোন করোনা রোগী পাওয়া যায়নি। জেলায় মোট ৯৭৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়েছেন। এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বাগেরহাটের দেড় শতাধিক স্যাম্পল পরীার জন্য রয়েছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে রিপোর্টগুলো পেয়ে যাব।





