ফুলবাড়ীগেট (খুূলনা) সংবাদদাতা ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে মো. জামাল হোসেন তালুকদার ও তৈয়েবুর রহমানকে সহসভাপতি এবং ইকরামুল হক হেলালকে সহ-সাংগঠনিক সম্পাদক করায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা স্বেচ্ছাসবক দলের নেতৃবৃন্দ। এরা হলেন-খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল আমিন হোসেন, মোল্যা পলাশ, মেহেদী হাসান, লিমন মোল্যা, বিল্লাল হোসেন, মো. ইমদাদুল হক, সুমন গাজী, জাহিদুল ইসলাম, রনি হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।





