কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে ১ নম্বর বিট পুলিশিং’র সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হরিঢালী বিট পুলিশিং কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা থানা পুলিশের ওসি এজাজ শফি। বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) আশরাফুল আলম। বিট পুলিশিং অফিসার ও হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান হাজরার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিঢালী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক রাজিব গোলদার, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি প্রমুখ।



