কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নির পিতা ভাষা সৈনিক প্রয়াত নূরুল হকের স্মরণে সভা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের বাড়িতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, ইউপি চেয়্যারম্যান আব্দার ফারুককে স্মরণ করা হয়। স্মরণসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মিজানুর রহমান, রামনগর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান বাবলু ও বারপাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাও. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল করিম, সহসম্পাদক পারভেজ আহম্মেদ, রামনগর ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজ মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাজীব, জেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, থানা ছাত্রদল নেতা শোভন হোসেন, সেলিম হোসেন, আল-মামুন বাবু প্রমুখ। সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কুয়াদা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. এটিএম মতিউর রহমান। পরে নূরুল হকের কবর জিয়ারত করা হয়।




