ছয়দফা দাবিতে অটোবাইক শ্রমিকদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ ছয়দফা দাবিতে যশোর পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণে সোসাইটি। গতকাল মঙ্গলবার এই স্মারকলিপি প্রদান করা হয়। ছয়দফা দাবির মধ্যে রয়েছে পৌরসভার কর্তৃক লাইসেন্স ইজিবাইক আটক ও অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে, ইজিবাইকের নতুন লাইসেন্স দিতে হবে, লাইসেন্স নবায়ন ফি ৩৩০০/- টাকার পরিবর্তে সর্বোচ্চ ১,০০০/- করতে হবে, পৌরসভার মধ্যে ইজিবাইক শ্রমিকদের জন্য যথাযথ স্থানে স্ট্যান্ড এর ব্যবস্থা করতে হবে, দূর্ঘটনাপ্রবণ মটরচালিত অবৈধ অটোরিকশা ও অন্যান্য পৌরসভা ও জেলা শহরের মত বন্ধ ঘোষণা করা লাইসেন্স বিহীন ইজিবাইক আটক বন্ধের দাবি এবং ঐ সকল ইজিবাইককে লাইসেন্স প্রদান করতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি শহিদুল আলম ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভাগ