স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ছাত্রদলের সাবেক নেতা রাসেল ওয়াসি (৩৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার যশোর শহরতলীর চাঁচড়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টায় রাসেল ওয়াসি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সার্বিক সহযোগিতায় তাকে বিকাল সাড়ে ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।




