যশোর-মাগুরা সড়কে দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার যশোর মাগুরা সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। নিহত মাধবী কুণ্ডু সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের ব্যবসায়ী প্রবীর কুণ্ডুর স্ত্রী। রোববার দুপুর ১২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজে ও হাসপাতালে পরলোকগমন করেন। নিহতের স্বামী প্রদীপ কুণ্ডুর ভাই সমীর কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টায় মাগুরার মখিরঢাল এলাকায় যশোর থেকে ছেড়ে যাওয়া চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি বাসকে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীযাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়।

ভাগ