তৈয়মুর রহমানকে স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহসভাপতি করায় অভিনন্দন

ফুলতলা (খুলনা) অফিস ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার সভাপতি শেখ তৈয়মুর রহমানকে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিটো জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক আলমগীর শেখ, আব্বাস উদ্দিন, হুমায়ুন মোলা, শাহজান সরদার, সাঈদ সরদার, সোহাগ খান, মফিজ সরদার, জাহিদ খান, রসুল শেখ, শফিকুল ইসলাম প্রমুখ।

ভাগ