মাথাভাংগা-ভৈরব নদে পানি প্রবাহ পরিদর্শনে প্রতিনিধি দল

মাথাভাংগা-ভৈরব নদে সংযোগের স্থান ও পানি প্রবাহের পথ চূড়ান্ত করার জন্য এক প্রতিনিধি দল শনিবার সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। পরিদর্শক দলে ছিলেন,পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী (নকসা) হারুন উর রশীদ, খুলনার প্রধান প্রকৌশলী মো. রফিকুলা, খুলনার তত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান, যশোরের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ, দণিপশ্চিম অঞ্চলের নদী আন্দোলনের অন্যতম নেতা কমরেড ইকবাল কবির জাহিদ,দর্শনার নদী আন্দোলনের আহ্বায়ক আকমত আলী, কপোতা বাঁচাও আন্দোলনের শরীফ আগা খান প্রমুখ। বিজ্ঞপ্তি

ভাগ