ডুমুরিয়ায় দৈনিক লোকসমাজ প্রতিনিধিদের মতবিনিময় সভা

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ দৈনিক লোকসমাজ কর্তৃপক্ষের সাথে পত্রিকার আঞ্চলিক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় খুলনার ডুমুরিয়া প্রতিনিধির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অষ্ট্রেলিয়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। সভায় উপস্থিত ছিলেন পত্রিকার ব্যবস্থাপক শামীম শাহেদ, ডুমুরিয়া প্রতিনিধি ও চুকনগর প্রেসকাবের সভাপতি এম রুহুল আমীন, কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, পাইকগাছা প্রতিনিধি জি. এম মিজানুর রহমান, কপিলমুনি প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গুণগত মান অক্ষুন্ন রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

ভাগ