ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার বিকেলে খুলনা-পাইকগাছা সড়কের বেতাগ্রাম নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন-সাতক্ষীরার তালা উপজেলা সদরের আনোয়ার হোসেন খানের পুত্র আশরাফ হোসেন রাজু (৪৪) ও মৃত রিয়াজ উদ্দিন মোড়লের পুত্র রবিউল ইসলাম (৫৫)। এব্যাপারে এসআই মো. নাজমুল হক ডুমুরিয়া থানায় মাদক সংক্রান্ত আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





