তালায় পলী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে তালা মেলাবাজার এলাকায় ৪২ হাজার গ্রাহক নিয়ে অফিসের উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল, তালা প্রেস কাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।

ভাগ