জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজুকে ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে ‘স্টার অব দ্য ইয়ার-২০২০ প্রদান করেছে ‘নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’। সর্বনাশা করোনা মহামারির বিরুদ্ধে নীরব যোদ্ধা হিসেবে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য আরজুকে এ সম্মাননা প্রদান করা হয়। জাগরণী চক্র ফাউন্ডেশন- করোনা ভাইরাস (ঈড়ারফ-১৯) প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত দুস্থ, প্রতিবন্ধী, নিম্নআয়ের পরিবার ও যৌনপল্লীতে অবস্থানরত যৌনকর্মীসহ প্রায় ৪২ হাজার পরিবারকে টাকা ও খাদ্যসামগ্রী দিয়েছে। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণরোধে বিভিন্ন স্থানে হ্যান্ডওয়াশিং ডিভাইস স্থাপন, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, সাবান ইত্যাদি বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি





