মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ৬

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরের শ্যামকুড় সীমান্ত দিয়ে সোমবার অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশু ও নারীসহ ৬ জনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, ৫৮বিজিবির শ্যামকুড় বিওপির টহল দল শ্যামকুড় গ্রামের টাংগাইল পাড়া থেকে খুলনার ফুলতলা থানার দামোদর গ্রামের কল্লোল ঘোষ(৪০), ঢাকার কেরানীগঞ্জ থানার জামাল শেখের মেয়ে মৌসুমি বেগম(২৬), কিশোরগঞ্জের মোহাম্মদপুর সদর থানার দুলাল শেখের মেয়ে বন্যা খাতুন(১৯), নড়াইলের কালিয়া থানার খোড়লিয়া গ্রামের সজিব হোসেনের স্ত্রী নারগিস বেগম(৪০) ও তাদের শিশু পুত্র বিশাদ(৭) ও ময়মনসিংহের ভালুকা সদর থানার মহিউদ্দিনের কন্যা সীমা খাতুনকে(২৭) আটক করে। এ ব্যপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে জিণাইদহ আদালতে পাঠানো হয়েছে।

ভাগ