কুয়েটের প্রফেসর ড.বাসুদেব ঘোষকে বিদায় সংবর্ধনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর চাকরির মেয়াদ পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প থেকে প্রশাসনিক ভবনের সভাকে সোমবার তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ উপলে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এ সময় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘শিক্ষকদের বেশি করে গবেষণা করতে হবে, এতে বিশ^বিদ্যালয়ের অবস্থান উন্নত হবে।’ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর মত একজন দ শিক, স্পষ্ট ও যুক্তিবাদী মানুষের অনুপস্থিতি কুয়েট সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।’ এ সময় বিদায়ী প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষকে ফুল ও স্মারক সম্মাননা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উত্তরীয় পরিয়ে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, আইআইসিটি এর প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, আইইপিটি এর পরিচালক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ ১৯৭৮ সালের ২৫ সেপ্টেম্বর কুয়েটে (তৎকালীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ) প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি অধ্যাপনার পাশাপাশি ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

ভাগ