করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যত যেন বিপন্ন না হয়, সে জন্য স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ডিফেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫-১৬ সেপ্টেম্বর যবিপ্রবির এআইএস বিভাগে দুই দিনব্যাপী এই ডিফেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে এ পরীক্ষার ফলাফল গত ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। করোনা মহামারির কারণে ছুটি শুরু হওয়ার আগেই এই ব্যাচের ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়। ওই সকল পরীক্ষার ফলাফলও ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। ফলে তাদের চূড়ান্ত ফলাফল যেকোনো সময় প্রকাশ করার সুযোগ সৃষ্টি হলো। করোনার অতিমারীর মধ্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে ডিফেন্স মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য এআইএস বিভাগকে ধন্যবাদ জানান যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের অনেক বিভাগেরই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। ডিফেন্স পরীক্ষা, থিসিস প্রেজেন্টেশন বা দু-একটি পরীক্ষা বা রিটেক পরীক্ষা বাকি আছে। ওই সকল বিভাগের শিক্ষার্থীরা যদি তাদের স্ব স্ব বিভাগে আবেদন করে, তাহলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মানার শর্তে তাদের পরীক্ষা নেওয়ার অনুমোদন দেওয়া হবে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ পরীক্ষা নিয়েছে। এ ছাড়া অন্য অনেক বিভাগও এ সকল পরীক্ষা সম্পন্নের উদ্যোগ নিচ্ছে। পর্যায়ক্রমে এ সকল বিভাগের ফলাফলও প্রকাশ করা হবে। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে জানানো হয়, যবিপ্রবির এআইএস বিভাগের ২০১৫-১৬ শিাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিার্থীদে ২০১৬ সালের জানুয়ারি মাসে কাস শুরু করেছিল। এই ফল প্রকাশের মাধ্যমে শিার্থীরা করোনাকালেও সেশনজট ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যেই স্নাতক (সম্মান) প্রোগ্রামের আনুষ্ঠানিক পাঠ শেষ করল। একইসাথে করোনা মহামারিকালেও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আবার গতিশীল হতে শুরু করল। বিজ্ঞপ্তি





