শার্শার ইছাপুরে সন্ত্রাসীদের হামলায় জখম দু’জন : বোমার বিস্ফোরণ

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার ইছাপুর গ্রামে মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মহিলাসহ দুজন আহত হয়েছেন। প্রতিপরে রামদার কোপে ইছাপুর গ্রামের আলী হোসেনের মেয়ে নার্গিস বেগম (৩০) ও আজগর আলীর ছেলে আব্দুল ওহাব (৪৫) মারাত্মক ভাবে জখম হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে ডাক্তার লিয়াকত আলীর বাড়ির সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, ইছাপুর গ্রামের সোহাগের স্ত্রী মুন্নি খাতুনের সাথে একই গ্রামের আবু রায়হানের নামে পরকীয়ার অপবাদ দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বকুলের সাথে উভয়ের তর্কবিতর্ক হয়। পরে সোহাগের চাচা আব্দুল ওহাব বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুণ পর বকুল ও মহিষাকুড়া গ্রামের বাবলুর নেতৃত্বে কিতাব, শামিম,মোস্তফাসহ তাদের দলবল রামদা ও বোমা নিয়ে আব্দুল ওহাব ও তার বোন নার্গিসের ওপর আচমকা হামলা চালায়। রামদা দিয়ে কুপিয়ে তাদের মারাত্মক জখম করে। পরে ঘটনাস্থলে পরপর ৩ টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় সোহাগের বাবা আব্দুল মান্নান বকুল ও বাবলুসহ ৬ জনের নামে শার্শা থানায় একটি মামলা করেছেন। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সেখানে পুলিশ পাঠানো য়েছে। এ ঘটনায় বাদীপ শার্শা থানায় একটি মামলা করেছে বলেও তিনি জানান।

ভাগ