কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ কলারোয়ার জালালাবাদ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে শ্রীপতিপুর ও বন্ধুমহল ফুটবল টিম। রবিবার বিকেলে জালালাবাদ ফুটবল মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় প্রথমার্ধের ১৩ মিনিটে বন্ধু মহল ফুটবল একাদশের ১১নম্বর জার্সিধারি খেলোয়াড় সোহাগ গোল করে দলকে এগিয়ে নেন। পরে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১ গোলেই আটুলিয়াকে হারায় বন্ধুমহল। ২য় খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৩-২ গোলে কলারোয়া ফুটবল একাডেমিকে হারায় শ্রীপতিপুর ফুটবল টিম। রেফারির দায়িত্ব পালন করেন রিয়াজুল ইসলাম। তাকে সহযোগিতা করেন আলফাজ ও মনজুরুল।



