স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া হযরত আয়শা (রা.) মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৫ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজ পরির্দশন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। তিনি মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা ও এতিমখানার প্রধান উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেস কাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ইব্রাহিম শেখ, নুর ইসলাম মহলদার, মাদ্রাসা ও এতিমখানা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নাউল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল সালাম শেখ, মাহতামিম সাইফুল ইসলাম সরদার, মাদ্রাসা ও এতিমখানায় জমিদাতা পরিবারের বজলুর রহমান সরদার প্রমুখ।




