শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে বজ্রপাতে আবুল বাসার গাজী (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে নিজ বাড়ি সংলগ্ন ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি গাবুরা গ্রামে শেহের আলী গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বজ্রপাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





