চৌগাছায় বজ্রপাতে কৃষকের দু’টি গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা গেছে। রবিবার সকালে উপজেলার সিংহঝুলী দফাদার পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গরুর মালিক দফাদার পাড়ার আব্দুল ওহাবের ছেলে বিপুল হোসেন বলেন, রবিবার সকালে দুটি গরু গোয়াল ঘর থেকে বের করে বাড়ির পাশেই গাছে বেঁধে রাখা ছিল। সকাল সাড়ে ৮ টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাতে গাছে বেঁধে রাখা দুটি গরুই ঘটনাস্থলে মারা যায়। তিনি বলেন, গাভীটি গত সপ্তাহে ১ লাখ ১০ হাজার এবং এঁড়ে গরুটি ৭০ হাজার টাকা দামে কেনা হয়েছিল।

ভাগ