সবুজদেশ নিউজ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালীগঞ্জ প্রেসকাব

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে সবুজদেশ নিউজ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উদ্বোধনী খেলায় অংশ নেয় কালীগঞ্জ প্রেসকাব বনাম কোটচাঁদপুর প্রেসকাব। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় কোটচাঁদপুরকে ২-১ গোলে পরাজিত করে কালীগঞ্জ। ১ম রাউন্ডের ২য় খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ প্রেসকাব ও মহেশপুর প্রেসকাব। ২-০ গোলে ফাইনালে ওঠে মহেশপুর প্রেসকাব। বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। প্রথমার্ধে কোন পই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় ডি-বক্সে মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টিতে গোল দিয়ে শিরোপা অর্জন করে কালীগঞ্জ প্রেসকাব।

ভাগ