ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক নাজমুল বাকারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নামাজে জানাজায় শরিক হন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, পৌর বিএনপির আহ্বায়ক হারুণ অর রশীদ, জেলা জামায়াতে ইসলামী (পশ্চিম) শাখার সেক্রেটারি মাওলানা আরশাদুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সিনিয়র যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, আশফাকুজ্জামান খাঁন রনি, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, হুমায়ুন কবীর, রুহুল আমীন সুজন, রাশেদুল মমিন সুজন, আরমান হোসেন কাকন, বিএনপি নেতা রমীজ উদ্দিন ভুইয়া, হায়দার আলী, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম রবিসহ ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষকদল ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। গত শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল বাকার।





