স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির অবসরপ্রাপ্ত সদস্য মো. গওহর আলীর মৃত্যুতে রোববার দুপুরে সমিতির ১ নং ভবনে সহ-সভাপতি গোলাম মোস্তফার (১) সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় তাঁর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন- কেরামত আলী, অ্যাড. কাজী ফরিদুল ইসলাম, অ্যাড. ওয়াজিউর রহমান। শোকসভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর। সর্বশেষে মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরম করুনাময়ের নিকট দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য আব্দুল খালেক।





