রেলওয়ের জমি বন্দোবস্তের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা রেল স্টেশনের পাশে একটি জমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার প্রেসকাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বলেন, ১৯৭১ সালে ওই স্থানটিতে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ১৯৭৬ সাল থেকে আমরা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও দোয়া এবং আলোচনা সভা করে আসছি। গত ১৭ আগস্ট মুক্তিযোদ্ধাদের নামে ওই জমি বন্দোবস্ত চেয়ে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, রেল মহাপরিচালক, ও রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি (পশ্চিম) রাজশাহী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা বরাবর আবেদন করি। কিন্তু সম্প্রতি পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা কাটাখাল গ্রামের কামারুল ইসলাম, জমি দখলে নেয়ার অপচেষ্টা চালায়। সে ইটের প্রাচীর ভেঙে ফেলে মাটি ভরাট করে নির্মাণ কাজ শুরুর চেষ্টা চালাচ্ছে। রেলের উপরমহল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায় তিনি কামারুল ইসলামের দখলের অপচেষ্টা বন্ধের পাশাপাশি তাদের নামে বন্দোবস্ত দেয়ার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই, কবির হোসেন প্রমুখ।

ভাগ