এমআরডিআই’র ভার্চুয়াল কর্মশালায় যশোরের ২০ সাংবাদিক

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস, সাংবাদিকদের নিরাপত্তা-সুরক্ষা ও তথ্যের প্রবেশাধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত ওই কর্মশালায় যশোরের ২০জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এমআরডিআই এর উদ্যোগে কর্মশালার প্রশিক্ষক ছিলেন, ডা. নুরুল ইসলাম হাসিব। তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষক ছিলেন হাসিবুর রহমান মুকুর। এছাড়া প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন এমআরডি আই এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) আকতারুন্নাহার। কর্মশালায়, তথ্য কীভাবে পেতে হবে, কোন তথ্য পাওয়া যাবে না, কীভাবে অনুসন্ধানী বিষয়ক সংবাদ সংগ্রহ করতে হবে, সাংবাদিকতার রুপ আগামীতে কী হবে এই সব বিষয়ে আলোচনা করা হয়।

ভাগ