ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ খুলনা নগরীর ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ বঙ্গপ্রদীপে গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এস এম আব্দুর রহমান। সংগঠনের খানজাহান আলী থানার শাখার সাধারণ সম্পাদক ডাক্তার হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর লেখিকা পরিষদের সভাপতি অলোকা ঘোষ। বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্র কমিটির কো-চেয়ারম্যান মঞ্জু খন্দকার, ঢাকা মহানগর শাখা সাধারণ সম্পাদক শাহী সবুর, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন, গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা খান আকতার হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির অর্থ পরিচালক সৈয়দ আশরাফ আলী, কুয়েট সহকারী অধ্যাপক মনিকা গোপ, হাবিবুর রহমান, মিন্টু কুমার নন্দী প্রমুখ।



