সাংবাদিক মোজাফ্ফরের ভাগ্নে জুয়েল সড়ক দুর্ঘটনায় আহত

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ দৈনিক লোকসমাজের সাংবাদিক মোজাফ্ফর হোসেনের ভাগ্নে জুয়েল হোসেন (৩৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরার কৃষ্ণপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জুয়েল স্থানীয় বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুড়া গ্রামের আনোয়ার হোসেন মুকুলের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, মাগুরার শালিখা উপজেলার মুঘিডালী গ্রামের শ^শুরবাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে জুয়েল প্রাইভেটকার (ঢাকা মেট্রো-০৩-৯৬৬৩) চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই সড়কের সাদীপুর বটতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪৩৭৪৭) প্রাইভেটটিকে চাপা দেয়। এ সময় কারটির সামনের পাশ দুমড়ে মুচড়ে যায়। এতে জুয়েল গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার স্ত্রী ও সন্তানরা ভালো আছেন। খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জুম্মান খান জানান, ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে যশোর-মাগুরার সীমান্তবর্তী সীমাখালী বাজার থেকে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বর্তমানে বাসের চালক পুলিশের হেফাজতে রয়েছেন।

ভাগ