আওয়ামী লীগের একাধিক বিএনপির একক : পাইকগাছায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাঁপ

পাইকগাছা/কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের উপ-নির্বাচনে বিএনপি’র একক প্রার্থীর নাম শোনা গেলেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য ১০ প্রার্থী। আগামী ২০ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত ১৪ সেপ্টেম্বর উপজেলা চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে তফসিল ঘোষণার পর উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে সর্বত্রই চলছে আলোচনা। তবে বিগত নির্বাচনে বিরোধী দলের কোন প্রার্থী অংশগ্রহণ করেনি। এ েেত্র এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী থাকতে পারে এমন আলোচনা হচ্ছে সর্বত্র। তবে নির্বাচনকে ঘিরে আলোচনা চলছে কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন, কে হচ্ছেন আগামী উপজেলা চেয়ারম্যান। সম্ভাব্য প্রার্থীদের তালিকা বিএনপির চেয়ে মতাসীন আওয়ামী লীগের তালিকা অনেক বড় হয়েছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমএনএ শহীদ এম.এ গফুরের ছেলে আনোয়ার ইকবাল মন্টু, বিএমের নেতা ডা. শেখ শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, সদ্য প্রয়াত সাবেক এমপি আলহাজ অ্যাড. শেখ মো. নূরুল হকের দুই ছেলে আওয়ামী লীগনেতা আলহাজ শেখ মনিরুল ইসলাম ও যুবলীগ নেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা কৃষ্ণপদ মন্ডল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফরহাদ উজ্জামান তুষার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. শেখ আবুল কালাম আজাদ। অপরদিকে বিএনপির একক সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদের নাম শোনা যাচ্ছে। বর্তমানে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগের বেশিরভাগ সম্ভাব্য প্রার্থী ঢাকায় অবস্থান করছেন।

ভাগ