ঝিনাইদহের ৫টি পয়েন্টে টিসিবি’র পণ্য বিক্রি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম চলছে। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে শহরের ৫ টি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবি কর্তৃপক্ষ জানায়, শহরের শিশু একাডেমি চত্বর, উজির আলী স্কুল এন্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মূল্যে ২ কেজি মসুর ডাল ও ৪শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণি পেশার মানুষের ভিড় দেখা গেছে।

ভাগ