অভয়নগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অভয়নগর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার নওয়াপাড়া কাঁচা বাজার মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও অভয়নগর থানা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন, থানা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, যশোর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, নওয়াপাড় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তরফদার নাজির উদ্দিন, সাবেক সহ সভাপতি মাসুদ রানা তুহিন, ঝন্টু পাটোয়ারি তবিবুর রহমান সাদ্দাম, তাউহীদ আল ওসামা ,যুবদল নেতা জাকির হোসেন, আনিস হোসেন,আব্দুল জব্বার প্রমুখ।

ভাগ