মার বিরুদ্ধে মেয়ের পাল্টা সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ যশোর অভয়নগর উপজেলার প্রতিভা রাণী বিশ্বাসের সংবাদ সম্মেলনকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মেয়ে মেলা বিশ্বাস। গতকাল বুধবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাচারের উদ্দেশ্যে নয়, বিয়ে করে ঘর সংসার করার উদ্দেশ্যে শুভেচ্ছা ভূষণ বিশ্বাস সুমনের কথায় বাড়ি ছেড়ে চলে আসি। গত ৯ আগস্ট সনাতন ধর্মীয় রীতি অনুসারে তাকে বিয়ে করি। পরবর্তীতে নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিট করি। কিন্তু গত ১২ সেপ্টেম্বর নওয়াপাড়া প্রেসক্লাবে আমার মা প্রতিভা রাণী বিশ্বাস আমার স্বামীকে মানবপাচারকারী আখ্যা দিয়ে তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। এমনকি, আদালতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বামী শুভেন্দু ভূষণ বিশ্বাস সুমন।

ভাগ