ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইজিবাইকে এক ব্যাক্তির দেহ তল্লাশি করে এক পোটলা গাঁজাসহ আটক করা হয়। আটক হাসান শিকদার (৩৮) গোপালগঞ্জের কাশিয়ানী থানার চরচাত্তা (ঘোনাপাড়া) গ্রামের মৃত সোহরাব শিকদারের ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।





