স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব অমান্য ও মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহে বেশ কয়েকজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এ সময় মাস্ক না পরার অপরাধে ৯ জনকে ২২শ টাকা জরিমানা করা হয়।




