ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নতুন কমিটি গঠন

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের এক জরুরি সভা বুধবার খুলনার রেলিগেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মুজুরি বোর্ডের অন্যতম সদস্য ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রীর এপিএস সাবেক শ্রমিক নেতা শাহাবুদ্দিন আহম্মেদ। অন্যান্যের বক্তৃতা করেন শ্রমিক নেতা আমজাদ হোসেন, গোলাম রসুল খান, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, কাবিল হোসেন, আব্দুস সালাম, নিজাম উদ্দিন, লিয়াকত মুন্সি, আব্দুর রহমান মোড়ল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মো. শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, সেকেন্দার আলী প্রমুখ। সভায় মুজুরি কমিশন গঠন , শ্রম আইন প্রতিপালন, মহসেন, এ্যাজাক্সসহ সকল ব্যক্তিমালিকানা মিলের বকেয়া পাওনা পরিশোধ, সোনালী জুট মিল পূর্ণাঙ্গ চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভা শেষে সোনালী জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনকে সভাপতি, মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুলকে সাধারণ সম্পাদক ও এ্যাজাক্স জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ভাগ