আজ আব্বাস উদ্দিন হারুনের মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৭ সেপ্টেম্বর যশোর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও বার বার নির্বাচিত কমিশনার শেখ আব্বাস উদ্দিন হারুনের ২৩তম মৃত্যুবার্ষিকী। এদিনটি পালনে আব্বাস উদ্দিন হারুন স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ বৃহস্পতিবার কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারত। আগামীকাল শুক্রবার বাদ আসর লোন অফিস পাড়ায় সম্মিলনী স্কুল জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। দোয়া মাহফিলে মরহুমের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করার জন্য আব্বাস উদ্দিন হারুন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও মরহমের জ্যেষ্ঠ পুত্র ২ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ বিশেষভাবে অনুরোধ করেছেন।

ভাগ