পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলায় শারদীয় দুর্গাপূজা মন্দিরের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এ তালিকা প্রকাশ করেন। ওই তালিকা ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফী ও বিভিন্ন দফতরসহ ও প্রত্যেক মন্দির কমিটির সভাপতি/ সম্পাদকের কাছে দেয়া হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৩৮টি মন্দিরে দুর্গাপূজা হবে।





