শার্শা সীমান্তের বিপরীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তের বিপরীতে ভারতের তেঁতুলবাড়িয়ায় সুমন হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় বিএসএফের গুলিতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভোরে। গুলিবিদ্ধ সুমন হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করে আহত সুমনের খালাতো ভাই লাল্টু মিয়া বলেন, রুদ্রপুর সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যান সুমন। এসময় তেঁতুলবাড়িয়ায় বিএসএফের গুলিতে তিনি আহত হন। বর্তমানে তিনি (সুমন) বনগাঁর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় বিএসএফের সাথে সকালে পতাকা বৈঠক করা হয়েছে। বৈঠকে বাংলাদেশের পে ছিলেন সুবেদার মশিউর রহমান এবং ভারতের পে ছিলেন এসি সন্তোষ কুমার।

ভাগ