শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় রেনু বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। রেনু বেগম মেরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের মো. শহীদ শেখের স্ত্রী। পুলিশ দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত রেণু বেগমের ছেলে আলামিন শরিফ ও প্রত্যদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় অলিয়ার রহমান নামের এক মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় তার মায়ের শরীরের উপর উঠিয়ে দেন। এতে তিনি মারাত্মক জখম হলে পথচারিরা তাকে শরণখোলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন আবস্থায় দুপুর ১২টায় তার মত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ওই নারীর অভ্যন্তরীণ রক্তরণে মৃত্যু হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুলাহ আল সাইদ জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাগ