ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় দুটি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার হাজিবুনিয়া গ্রামের মৃত সুধীর বাছাড়ের ছেলে শিশির বাছাড় (৪৮) এর মাছের ঘেরের পাশ থেকে দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। সূত্র জানায়, খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছ দুটি জব্দ করা হয়। এ সময় অবৈধ গাঁজা চাষের সাথে জড়িত থাকার অভিযোগে শিশির বাছাড়কে আটক করা হয়। এ ব্যাপারে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোপাল চন্দ্র রায় ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা করেছেন।





