শিপলু জামান,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ করোনা ভাইরাস প্রতিরোধে কালীগঞ্জে বেড়েছে প্লাস্টিকের গ্লাস ও প্লেটের ব্যবহার। ব্যবহার শেষে যা ফেলা হচ্ছে যত্রতত্র। যে কারণে দুষণ হচ্ছে পরিবেশ। কালীগঞ্জ শহর ও গ্রাম এলাকার বিভিন্ন বাজারে চায়ের দোকানে পাস্টিকের গাসে চা খেয়ে যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। করোনার শুরু থেকে সংক্রমণ প্রতিরোধে কালীগঞ্জ শহরসহ গ্রামাঞ্চলের মানুষ ব্যবহার শুরু করে পাস্টিকের গাস ও পেট। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, খাবার ও চায়ের দোকানে এখন ব্যবহার হচ্ছে একবার ব্যবহৃত এই পাত্রগুলো। কিন্তু ব্যবহার শেষে সে গুলো ফেলা হচ্ছে পাশের পুকুর, ডোবা, ড্রেন কিংবা রাস্তার পাশে। ফলে দুষণ হচ্ছে পরিবেশ। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা ওয়ান টাইম পাত্র ছাড়া খাচ্ছেন না। অতিরিক্ত খরচ হলেও এসব পাত্রে খাবার পরিবেশন করতে বাধ্য হচ্ছেন দোকানিরা। কালীগঞ্জ বাসস্ট্যান্ডের চা দোকানি রোকোনুজ্জামান, রনজিত কুমার রায়,নিশিত কুমার ঘোষ, আবদুল আলিম, নুর ইসলাম বলেন, করোনা শুরুর পর থেকে ওয়ান টাইম গ্লাস ব্যবহার বেড়েছে। আগে চায়ের কাপে দিতাম। এখন অনেকেই কাপ ব্যবহার করছেন না। বাধ্য হয়ে ওয়ান টাইম গাস ব্যবহার করতে হচ্ছে। অনেকে ফেরি করে চা বিক্রি করছেন তারা ও ওয়ান টাইম গ্লাস বিক্রি করছেন। চা দোকানিরা বলছে তাদের দোকানের সামনে গাস ফেলার জন্য পাত্র দিলে ও ক্রেতারা চা খেয়ে যেখানে সেখানে ছুঁড়ে ফেলছেন।





