চলতি বাজেটে বিড়ির ওপর বৃদ্ধিকৃত ৪ টাকা শুল্ক প্রত্যাহার, নি¤œ ও মধ্যস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি, নকল বিড়ি বন্ধ, বিড়ি শিল্প সুরক্ষা আইনসহ ৫ দফা দাবি জানিয়েছেন শ্রমিকরা। রবিবার বেলা ১১ টার দিকে ঢাকায় জাতীয় প্রেস কাবের সামনে বাংলাদেশে বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিড়ি শ্রমিক নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের প্রাচীন শ্রমঘন কুটির শিল্প বিড়ি শিল্প। এ শিল্পে নদী ভাঙন বা চর এলাকার অসহায় বিধবা/স্বামী পরিত্যক্তা ও পঙ্গু শ্রমিকরা কাজ করেন। একদিকে করোনা মহামারি অন্যদিকে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে প্রতি প্যাকেটে বিড়িতে মূল্যস্তর ৪ টাকা বৃদ্ধির ফলে বিড়ি কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে শ্রমিকরা বেকার জীবন যাপন করছেন। পরিবার নিয়ে চরম অসহায়ত্বে দিন যাপন করছেন তারা। বিড়ির প্যাকেট প্রতি ৪ টাকা বৃদ্ধি করা হলেও নি¤œস্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্যস্তর মাত্র ২ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মধ্যম স্তরের সিগারেটের কোন মূল্য বৃদ্ধি পায়নি। বিড়িতে এ বৈষম্যমূলক কর বৃদ্ধির ফলে বিড়ির বাজার সিগারেট দখল করেছে। এটা অত্যন্ত বৈষম্যমূলক ও জাতির কাছে প্রশ্নবিদ্ধ। যা অনাকাঙ্খিত এবং আমরা অত্যন্ত মর্মাহত। তাই বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা শুল্ক প্রত্যাহার চেয়ে প্রধানমনন্ত্রী বরাবর জোর অনুরোধ করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম.কে বাঙালি, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক হেরিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, মহিলা বিষয়ক সম্পাদক মায়া বেগম প্রমুখ। মানববন্ধনে সহ¯্রাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



