কলারোয়া (সাতলমঘীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় এস.এম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গদখালী যুব উন্নয়ন সংঘ। শনিবার বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৫-৩ গোলে তুলশীডাঙ্গাকে হারায় গদখালী। ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন বিজয়ী দলের মিলন। প্রতি খেলার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম। সেরা গোলকিপার মনোনীত হন মামুন। ধারা বিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী। রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন আবু সাঈদ ও সাইফুল আলম। চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে ট্রফির পাশাপাশি ২ হাজার এবং দেড় হাজার টাকা প্রদান করা হয়।




