করোনায় আরো ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৬

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৪৭৬ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। আর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৭৩৩ জন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নমুনা পরীা প্রায় ৬ শতাংশ বাড়লেও, নতুন রোগী শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ কমেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। নতুন আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ রোগীর সংস্থাও বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৩৭২ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৬ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৬৪ হাজার ১৮৩ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৯ লাখ ২০ হাজার ২৮৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে এরপরে রয়েছে ভারত, যদিও মৃত্যুর দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশে রয়েছে ১৫ নম্বরে।

ভাগ