শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় সাপের কামড়ে ইজাহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করলে শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। শিশু ইজাহিদ শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। বাগুটিয়া গ্রামের সাহেব আলী জানান, শিশু ইজাহিদ রাতে তার বাবার সাথে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে তাকে একটি বিষধর সাপে দংশন করে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা শুরু করে। কবিরাজের ঝাড়ফুঁক চলাকালীন শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।





