মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

রাজগঞ্জ, মণিরামপুর (যশোর) সংবাদদাতা ॥ আজ ১৩ সেপ্টেম্বর মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম লুৎফর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী। লুৎফর রহমান রাজগঞ্জের হানুয়ার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন৷ বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্ব›দ্ধী প্রার্থীকে পরাজিত করে তিনি নির্বাচিত হন মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান৷ মণিরামপুরের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন এই মহান মানুষটি৷ উপজেলা পরিষদের গাড়ি নিজে চালিয়ে ১৯৮৭ সালের এই দিনে মণিরামপুরের বন্যাদুর্গতদের জন্য ত্রান সামগ্রী যশোর থেকে ফিরছিলেন। পথে যশোর শহরের বকচর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি৷ আজও মণিরামপুরবাসীর কাছে বিশেষ স্মরণীয় এইদিন৷ এদিকে, এই মহান ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনায় আজ রবিবার বিকেল ৪টায় রাজগঞ্জের হানুয়ার গ্রামস্থ লুৎফর রহমান স্মৃতি সমবায় সমিতির কার্যালয়ে ও রাজগঞ্জ প্রেসকাব কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ৷

ভাগ