চুয়াডাঙ্গায় অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চুুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, এদিন সকালে এলাকাবাসী বাদেমাজু গ্রামের মাঠে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের হাতে এই ব্যক্তি খুন হয়েছে। তার মাথায় রক্তাক্ত জখম রয়েছে। পুলিশ তার পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

ভাগ